শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
৩৬ বার পঠিত
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ

--- পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ করা হয়েছে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রধান মন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের বরাদ্ধ হতে সনাতন ধর্মালম্বী দুস্থ, দরিদ ও অসহায় জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ করা হয়।

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১৯ অক্টোবর সোমবার সকালে পাইকগাছা  উপজেলা পরিষদ মিলনায়তনে দুস্থ, দরিদ ও অসহায় মানুষদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬  আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, আবাদুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, সুরজ্ঞন চক্রবর্তী প্রমুখ।

উপজেলার ১৫১টি দূর্গাপূজা মন্দিরের দুস্থ, দরিদ্র ও অসহায় নারীদের ১৫১টি শাড়ি প্রদান করা হয়েছে। শাড়ী বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ,মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ বিভিন্ন মন্দিরের নারী সদস্যবৃন্দ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

আর্কাইভ