শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় আলোচিত মিনহাজ নদীর দখল ও কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ; আহত ২৫
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় আলোচিত মিনহাজ নদীর দখল ও কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ; আহত ২৫
৫১০ বার পঠিত
শনিবার ● ৬ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আলোচিত মিনহাজ নদীর দখল ও কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ; আহত ২৫

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় আলোচিত মিনহাজ নদীর দখল ও কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে হামলা-মামলা, দখল-পাল্টা দখল ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার বিকালে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়। এর আগে দু পক্ষের মধ্যে একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’পক্ষের বিরোধ নিরসন করা না গেলে, আগামী তে যে কোন মূহুর্তে বড় ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।

জানাগেছে, উপজেলার গড়ইখালী, লস্কর ও চাঁদখালীসহ ৩টি ইউনিয়নের পানি সরবরাহের অন্যতম মাধ্যম হলো মিনহাজ (বদ্ধ) নদী। ২৫১ একর আয়তনের নদীটি ১৪২২ হতে ১৪২৪ সন পর্যন্ত ইজারা নেয় পূর্ব গজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতি। পরে সমিতির কাছ থেকে একাধিক ব্যক্তিরা নদীটি সাবলীজ নিলে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বর্তমানে নদীটির কর্তৃত্ব ও দখল নিয়ে এ্যাডঃ এনামুল গং ও রব গংদের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নদীর দখল-পাল্টা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক হামলা-মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’পক্ষের দায়ের করা একাধিক এ সকল মামলায় স্থানীয়  জনপ্রতিনিধি সহ নিরিহ এলাকাবাসীকে আসামী করা হয়েছে বলে অনেকেই অভিযোগ করেছেন। এমনকি মামলার আসামী থেকে রেহায় পাননি থানা পুলিশও। গড়ইখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইয়াসিন হোসেন বলেন, দু’পক্ষের মধ্যে ইতোমধ্যে পরস্পর বিরোধী কমপক্ষে ১০টি মামলা হয়েছে। যার একাধিক মামলায় আমি ও আমার পরিবারকে আসামী করা হয়েছে। আমার মত এলাকার অনেক নিরিহ মানুষকে এভাবে মামলার আসামী করে হয়রানি করা হচ্ছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি অভিযোগ করেন। এদিকে শুক্রবার বিকালে মিনহাজ স্লুইচ গেট সংলগ্ন কানাখালী ব্রীজ এলাকায় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, বাকি আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়। এ ব্যাপারে থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, শুনেছি শুক্রবার বিকালে মিনহাজ নদী নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি, তবে এ ঘটনায় দু’পক্ষের কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)