শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চুকনগরে বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক ছাত্রকে মারপিটের ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন
প্রথম পাতা » অপরাধ » চুকনগরে বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক ছাত্রকে মারপিটের ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন
৬৭৫ বার পঠিত
রবিবার ● ৫ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুকনগরে বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক ছাত্রকে মারপিটের ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য ক্লাস বর্জন

---

শেখ আব্দুল মজিদ , চুকনগর, খুলনাঃ চুকনগরের বাদুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলামকে বহিরাগত ব্যক্তি মারপিঠ ও লাঞ্চিত করার ঘটনায় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করেছে। গতকাল রবিবার সকাল ১০টায় এ ঘটনার প্রতিবাদে তারা ক্লাস বর্জন করে। স্থানীয় সূত্রে জানা যায় নবম শ্রেণীর ছাত্র সাইফুল্লাহ বিশ্বাস ও তার সহপাঠীরা শনিবার বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা করছিল। এ সময় ক্রিকেট বল ছুটে গিয়ে মাঠের পার্শ্ববর্তী বাড়ি রফিকুল ইসলামের রান্নাঘরের চালের উপর গিয়ে পড়ে। এতে রফিকুলের স্ত্রী ক্ষিপ্ত হয়ে ছাত্র সাইফুল্লাহকে চড়, থাপ্পড় ও জুতা পিটা করে। এ বিষয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকসহ এলাকাবাসীর মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেকোন মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। এরই প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবীতে ছাত্র-ছাত্রীরা অনির্দিষ্ট কালের জন্য শনিবার থেকে ক্লাস বর্জনের ঘোষনা দিয়ে তারা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রধান শিক্ষক মোঃ রমজান আলী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় রফিকুল সরদার ও তার স্ত্রী খাদিজা বেগমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় যাচ্ছি। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন জানান, ঘটনাটি শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

আর্কাইভ