শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা উপজেলা তাঁতীলীগের কর্মী সম্মেলনে…এমপি নূরুল হক
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা উপজেলা তাঁতীলীগের কর্মী সম্মেলনে…এমপি নূরুল হক
৬০৯ বার পঠিত
সোমবার ● ৬ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা উপজেলা তাঁতীলীগের কর্মী সম্মেলনে…এমপি নূরুল হক

---
এস ডব্লিউ নিউজ \
খুলনা-৬ পাইকগাছা-কয়রার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক বলেছেন, আওয়ামীলীগ হচ্ছে গণতান্ত্রীক, উন্নয়ন ও জনবান্ধব রাজনৈতিক দল। এ জন্য আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে এবং গণতন্ত্র শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছে। সরকারের এ সব সফলতায় ঈর্ষান্বিত হয়ে জনবিচ্ছিন্ন বিএনপি জামায়াতের উপর ভর করে সরকার ও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী সংসদ নির্বাচনেও নিশ্চিত পরাজয় ভেবে বিগত নির্বাচনের ন্যায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে অপপ্রচারের উপর ভর করে বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম চলছে উলে­খ করে তিনি বিএনপি জামায়াতের এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে এ ধরণের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার এলাকাবাসী ও দলীয় নেতৃবৃন্দের প্রতি আহŸান জানান। একই সাথে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখা, আগামী নির্বাচনেও নৌকা প্রতিকের প্রার্থীকে নির্বাচিত করা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনসাধারণের পাশাপাশি দলীয় সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান। তিনি সোমবার বিকালে বাংলাদেশ তাঁতীলীগ পাইকগাছা উপজেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। স্থানীয় দলীল লেখক সমিতি ময়দানে উপজেলা তাঁতীলীগের আহবায়ক দেবব্রত রায় দেবু’র  সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা তাঁতীলীগের আহবায়ক সুমন আহম্মেদ খান। প্রধান বক্তা ছিলেন, জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জামিল খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত, জেলা তরুণ লীগের সভাপতি বেগ শাহিদুর রহমান আমিন, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, আ’লীগনেতা বিজন বিহারী সরকার, সরদার গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন, যুবলীগনেতা শেখ মাসুুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, পবিত্র কুমার মন্ডল, আব্দুর রাজ্জাক রাজু, দ্বিজেন মন্ডল, অরুণ কুমার ঘোষ, সরদার জালাল উদ্দীন, পরেশ মন্ডল, শেখ রাজু আহম্মেদ,  উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, যুবস্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি আসিফ ইকবাল রনি, সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ, জাহিদুল ইসলাম ও আব্দুল বারিক। পরিচালনা করেন, যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায়, তাঁতীলীগনেতা জীবন সরদার ও অদ্বৈত বাছাড়।





রাজনীতি এর আরও খবর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)