শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২২ মে ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত
৭৯৫ বার পঠিত
মঙ্গলবার ● ২২ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, গত শনিবার সন্ধ্যার দিকে সরল বায়তুল কারিম জামে মসজিদের দক্ষিণ পাশের ইটের রাস্তার উপর পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মৃত তালেব আলী গাইনের ছেলে মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ আলী গাইনের সাথে একই এলাকার মৃত মহিউদ্দীন সরদারের ছেলে বিএনপি নেতা মনিরুজ্জামান মনি ও তার দুই ছেলের সাথে ইফতারী খাওয়ার বিষয় নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষ মনিরুজ্জামান গংরা মোহাম্মদ আলী গাইন (৬৪)কে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় মোহাম্মদ আলী গাইনের ছেলে মোজাম্মেল হক (২৯) পিতাকে উদ্ধার করতে আসলে তাকেও বেদম মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আলহাজ্ব মোহাম্মদ আলী গাইন বাদী হয়ে প্রতিপক্ষ মনিরুজ্জামান মনি (৪৩), ছেলে প্রিন্সুু সরদার (২৮) ও শুভ সরদার (২৩) কে আসামী করে থানায় মামলা করেছে। যার নং ২৩, তাং ২০/০৫/২০১৮ ইং। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি নিরসনের জন্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু দায়িত্ব নিয়েছেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে

আর্কাইভ