শুক্রবার ● ৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ইয়াবা সহ আটক ৩
পাইকগাছায় ইয়াবা সহ আটক ৩

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় পুলিশ অভিযান চালিয়ে ১১৮পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে। এসময় তাদের ব্যবহৃত মটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ সুত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধার দিকে বোয়ালিয়ার ব্রীজের কাছ থেকে মাদক সরবরাহ কালে এসআই আবুল বাসার, এএসআই মহিববুল্লাহ সঙ্গীয় ফোর্স ১১৮ পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাজাজ প্লাটিনা হ-১১-৪৮২৯ মটরসাইকেল জব্দ সহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন তালা মাগুরার শফিয়ার রহমানের ছেলে হাফিজুর রহমান, একই থানার গুনালীর মধুসুদন আর্যোর ছেলে জগন্নাথ আর্যো ও কেওড়াতলার সুকুমারের ছেলে হীরক। ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, মাদক উদ্ধার ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।






পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক
আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
শ্যামনগরে সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার
পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক 