শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ১১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের সন্তান ইমন ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলের সন্তান ইমন ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত
৬৭০ বার পঠিত
মঙ্গলবার ● ১১ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের সন্তান ইমন ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত

---
ফরহাদ খান, নড়াইল ।
জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন শাহরিয়ার পারভেজ ইমন। জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক ইমনকে গত ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় মোড়ল জিয়াউর রহমানকে আহবায়ক ও ইয়াছিন মিসবাহকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নড়াইলের নাকসী গ্রামের সন্তান শাহরিয়ার পারভেজ ইমন ছাত্রসমাজের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন-জেলা জাপার যুগ্মসাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকপার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হাদিউজ্জামান হাদি, জেলা স্বেচ্ছাসেবকপার্টির যুগ্মআহবায়ক সোহেল মাহমুদ, শাহাবাদ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সোহেল রানাসহ দলীয় নেতাকর্মীরা। এদিকে, দলীয় সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে আগামি ১২ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে নড়াইলের নাকসী-মাদরাসা বাজার এলাকায় ইমনকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
ছাত্রসমাজের নেতা ইমন বলেন, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদের নেতৃত্বে দলকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবো। এছাড়া আগামি সংসদ নির্বাচনে জাপার অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখবে জাতীয় ছাত্রসমাজ। জাতীয় পার্টি, ছাত্রসমাজসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, পরিচ্ছন্ন রাজনীতি করে সংগঠনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে শাহরিয়ার পারভেজ ইমন। রাজনীতিতে ইমনের সাফল্য কামনা করেন তারা।





রাজনীতি এর আরও খবর

দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

আর্কাইভ