শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমনকে সংবর্ধনা
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমনকে সংবর্ধনা
৬৫৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমনকে সংবর্ধনা

---
ফরহাদ খান, নড়াইল ।
জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় শাহরিয়ার পারভেজ ইমনকে সংবর্ধনা দিয়েছেন দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নড়াইলের নাকসী-মাদরাসা বাসস্ট্যান্ড এলাকায় ইমনকে সংবর্ধনা দেয়া হয়। ছাত্রসমাজ, জাতীয় পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, যুবসংহতিসহ এলাকাবাসীর পক্ষ থেকে ইমনকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এছাড়া ইমনসহ দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। নেতাকর্মীরা জানান, পরিচ্ছন্ন রাজনীতি করে সংগঠনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শাহরিয়ার পারভেজ ইমন। রাজনীতিতে ইমনের সাফল্য কামনা করেন তারা।
এদিকে আগামি সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) অংশগ্রহণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা শাহরিয়ার পারভেজ ইমনসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক পার্টির জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শাফায়েত হোসেন, জেলা জাপার যুগ্মসাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকপার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হাদিউজ্জামান হাদি, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন হেকমত, জেলা যুবসংহতি যুগ্মআহবায়ক মুস্তাফিজুর রহমান মুক্ত, জেলা স্বেচ্ছাসেবকপার্টির যুগ্মআহবায়ক সোহেল মাহমুদ, শাহাবাদ ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক সোহেল রানা, ইসমাইল হোসেন সুমন প্রমুখ।
জানা যায়, জেলা ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক ইমনকে গত ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় মোড়ল জিয়াউর রহমানকে আহবায়ক ও ইয়াছিন মিসবাহকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নড়াইলের নাকসী গ্রামের সন্তান শাহরিয়ার পারভেজ ইমন বলেন, আমাকে ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ এম এরশাদসহ দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেলা জাপার যুগ্মসাধারণ সম্পাদক হাদিউজ্জামান হাদি বলেন, আগামি সংসদ নির্বাচনে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পল্লীবন্ধু এইচ এম এরশাদের নের্তৃত্বে দলকে বিজয়ী করতে সবাই একযোগে কাজ করতে হবে। এছাড়া মহাজোটে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ