শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ১৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » মাশরাফির ভালোবাসায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী ফিরোজ
প্রথম পাতা » রাজনীতি » মাশরাফির ভালোবাসায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী ফিরোজ
৬৭৬ বার পঠিত
বুধবার ● ১৯ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাশরাফির ভালোবাসায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী ফিরোজ

---

ফরহাদ খান, নড়াইল।

নড়াইল-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ। বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের বঙ্গবন্ধু চত্বরে দলের যৌথসভায় এ ঘোষণা দেন তিনি। নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার প্রতি সমর্থন জানিয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা জাপার সভাপতি ফায়েকুজ্জামান ফিরোজ।

---

এ সময় তিনি বলেন, এ আসনে মহাজোটের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার প্রতি ভালোবাসার টানে তাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার দলের নেতাকর্মীরা এখন থেকে মাশরাফিকে বিজয়ী করার জন্য কাজ করবে। এ সময় ফিরোজকে করতালি দিয়ে স্বাগত জানান আওয়ামী লীগ, জাপাসহ মহাজোটের নেতারা।

এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, নড়াইল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, কাউন্সিলর রেজাউল বিশ্বাস প্রমুখ। এছাড়া সভায় জাপা নেতা হাদিউজ্জামান হাদি, যুবসংহতির মোস্তাফিজুর রহমান মোস্ত, কাজী শহিদুল ইসলাম, তুহিন আরাফাত, সাঈদ আহমেদ, আবুল হাসান চঞ্চল, বদিয়ার রহমান, শাহরিয়ার পারভেজ ইমনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

 





রাজনীতি এর আরও খবর

মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)