শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিবিধ » খুলনায় সহস্র ক্ষুদে বঙ্গবন্ধুর কন্ঠে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ
প্রথম পাতা » বিবিধ » খুলনায় সহস্র ক্ষুদে বঙ্গবন্ধুর কন্ঠে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ
৬৬৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় সহস্র ক্ষুদে বঙ্গবন্ধুর কন্ঠে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ

---

এস ডব্লিউ নিউজ:

খুলনা বিভাগের ১০ জেলার সহস্র শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ। খুলনা জিলা স্কুল মাঠে বৃহস্পতিবার বিকাল তিনটায় একহাজার শিক্ষার্থী ক্ষুদে বঙ্গবন্ধু সেজে এই ভাষণ দেয়। তারা বঙ্গবন্ধুর মতো একই ভঙ্গিতে ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর দেওয়া ১৯ মিনিটের ভাষণ প্রদান করে।

খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন এই ক্ষুদে বঙ্গবন্ধু সমাবেশের আয়োজন করে।

---

এই সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, পাকিস্তান সৃষ্টি হওয়ার পর বঙ্গবন্ধু ১৩ বছর জেল খেটেছিলেন কিন্তু তিনি কখনও অন্যায়ের সাথে আপোস করেননি। আজ যারা এখানে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ দিলো তারাই একদিন বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে যেখানে কোন দুর্নীতি, শোষণ, নীপিড়ন থাকবে না।

পরে মেয়র ক্ষুদে শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মুক্তিযোদ্ধা আলমগীর কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।





বিবিধ এর আরও খবর

পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন

আর্কাইভ