শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৬ জুন ২০২০
প্রথম পাতা » সাহিত্য » ফিরছে না স্থতি
প্রথম পাতা » সাহিত্য » ফিরছে না স্থতি
৮৫৪ বার পঠিত
শুক্রবার ● ২৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিরছে না স্থতি

---

ফিরছে না স্থতি

প্রকাশ ঘোষ বিধান

তুমি এভাবে যাবে চলে

কখনো তা ভাবেনি

কখন এলো বাউল বাতাস

বুঝতে তা পারেনি।

চলে গেছে মন ছেড়ে

পড়ে আছে স্মৃতি

ঝড়ো হাওয়ায় মুড়েছে গাছ

ফিরছে না স্থতি।

চরন ধুলো পড়ে না পথে

পথের সাকো ভেঙ্গেছে

লাল চরনে বন্য ময়ুর

অন্য প্রেমে  মজেছে।

আকাশে ভাসে খোলা চাঁদ

চোখে হাসে জল

কালো মেঘ ঢেকে দিলো

হৃদয ভাঙ্গা ছল।

মাটি ভাঙ্গে লাঙ্গলের ফালে

ক্ষেতে নতুন ফসল

তপ্ত রোদে তৃষ্ণা বুকে

ভাষা হলো দখল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)