শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
১৭২ বার পঠিত
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

---‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে  ৯ ডিসেম্বর মঙ্গলবার খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। নিজেকে দিয়ে দুর্নীতি দমন শুরু করতে হবে। আমরা যদি নিজেদের চিন্তা চেতনায় পরিবর্তন আনতে এবং সততার চর্চা করতে পারি, তাহলে এ ব্যাধি থেকে মুক্ত হতে পারবো। যে দুর্নীতি করে, তার বিবেক সঠিক ভাবে কাজ করে না, মরে যায়। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে পারলে, দুর্নীতি দমনে ভালো কিছু হবে। অন্যের হক আদায় করে দায়িত্ব পালন করতে পারলে, দুর্নীতি দমনে আইনের প্রয়োজন হবে না।

খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দীন, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মনি মোহন সাহা। স্বাগত বক্তৃতা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।

এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন-বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ রাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।





আঞ্চলিক এর আরও খবর

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)