শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
১০৬ বার পঠিত
রবিবার ● ৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

---পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে এবং এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ এবং সেক্রেটারি আলতাফ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল বাশার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি দীপল বিশ্বাস, শিল্পী রায়, রিনি পারই, মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী শুভংকর মণ্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা নারীর মর্যাদা, অধিকার এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা, লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)