শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জ্বালানী তেল সংকটের শঙ্কায় পামগুলোতে ভিড় বাড়ছে
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জ্বালানী তেল সংকটের শঙ্কায় পামগুলোতে ভিড় বাড়ছে
১৩০ বার পঠিত
শনিবার ● ৭ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় জ্বালানী তেল সংকটের শঙ্কায় পামগুলোতে ভিড় বাড়ছে

---মাগুরা প্রতিনিধি :  আমেরিকা -ইসরাইল এর সাথে ইরানের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানী তেল সংকটের শঙ্কায়  মাগুরার তেল পাম্প গুলোতে মোটরসাইকেল আরোহীদের  প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। তেল সংকটের ভয়ে অনেকেই ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার নিয়ে ভিড় করছেন পামগুলোতে। শুক্রবার রাত থেকেই মাগুরার  ফাতেমা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় সেখানে তেল দেয়া বন্ধ রয়েছে। অনেকে তেল নিতে গেলে পাম্প মালিকরা বলেন এখন তেল নেই। আবার মজুদ হলে দেয়া শুরু হবে।
এদিকে মাগুরার শহরের  মা ফিলিং স্টেশন, নাহার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে সীমিত পরিসরে  জ্বালানি তেল দেয়া হচ্ছে। এই পামগুলোতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা যায়। এই পামগুলোতে ২শ টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। অনেকেই দীর্ঘ সময় দাঁড়িয়ে তেল ক্রয় করছেন।
তেল নিতে আসা মোটরসাইকেল আরোহী আবু বক্কর জানান, জ্বালানি তেল সংকট হবে বিধায়  আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি তেল নেওয়ার  আসায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ২০০ টাকার তেল পেয়েছি। অন্যান্য পাম্প এ গিয়েও একই অবস্থা।
পাম্প মালিকরা বলছেন, আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত মজুদ আছে ততক্ষণ পর্যন্ত আমরা তেল বিক্রি করব। মজুদ শেষ হয়ে গেলে আমরা আর  তেল দিতে পারব না। আমরা বড় বড় পেট্রোলিয়াম পাম্পগুলোর সাথে  যোগাযোগ অব্যাহত রেখেছি। তারা বলছে তেলের কোন সংকট হবে না তবুও আমরা চিন্তায় আছি। শুক্রবার রাত থেকেই আমাদের পামগুলোতে মোটরসাইকেল আরোহীদের তেল কেনার ভিড় লেগেছে। শনিবার সকাল থেকেই এই ভিড় প্রচন্ডভাবে বেড়েছে। আমরা গ্রাহকদের বলছি তেলের সংকট হবে না তারপরেও আমাদের পাম্পগুলোতে অতিরিক্ত ভিড়। এদিকে প্রাইভেট কার, লোকাল বাস গুলোতে আমার পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারছিনা।
আশা রাখছি আগামী কয়েকদিনের মধ্যেই তেল সংকট দূর হবে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)