শনিবার ● ৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জ্বালানী তেল সংকটের শঙ্কায় পামগুলোতে ভিড় বাড়ছে
মাগুরায় জ্বালানী তেল সংকটের শঙ্কায় পামগুলোতে ভিড় বাড়ছে
মাগুরা প্রতিনিধি : আমেরিকা -ইসরাইল এর সাথে ইরানের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানী তেল সংকটের শঙ্কায় মাগুরার তেল পাম্প গুলোতে মোটরসাইকেল আরোহীদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে। তেল সংকটের ভয়ে অনেকেই ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার নিয়ে ভিড় করছেন পামগুলোতে। শুক্রবার রাত থেকেই মাগুরার ফাতেমা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় সেখানে তেল দেয়া বন্ধ রয়েছে। অনেকে তেল নিতে গেলে পাম্প মালিকরা বলেন এখন তেল নেই। আবার মজুদ হলে দেয়া শুরু হবে।
এদিকে মাগুরার শহরের মা ফিলিং স্টেশন, নাহার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সেখানে সীমিত পরিসরে জ্বালানি তেল দেয়া হচ্ছে। এই পামগুলোতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা যায়। এই পামগুলোতে ২শ টাকার বেশি তেল দেয়া হচ্ছে না। অনেকেই দীর্ঘ সময় দাঁড়িয়ে তেল ক্রয় করছেন।
তেল নিতে আসা মোটরসাইকেল আরোহী আবু বক্কর জানান, জ্বালানি তেল সংকট হবে বিধায় আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছি তেল নেওয়ার আসায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ২০০ টাকার তেল পেয়েছি। অন্যান্য পাম্প এ গিয়েও একই অবস্থা।
পাম্প মালিকরা বলছেন, আমাদের কাছে যতক্ষণ পর্যন্ত মজুদ আছে ততক্ষণ পর্যন্ত আমরা তেল বিক্রি করব। মজুদ শেষ হয়ে গেলে আমরা আর তেল দিতে পারব না। আমরা বড় বড় পেট্রোলিয়াম পাম্পগুলোর সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। তারা বলছে তেলের কোন সংকট হবে না তবুও আমরা চিন্তায় আছি। শুক্রবার রাত থেকেই আমাদের পামগুলোতে মোটরসাইকেল আরোহীদের তেল কেনার ভিড় লেগেছে। শনিবার সকাল থেকেই এই ভিড় প্রচন্ডভাবে বেড়েছে। আমরা গ্রাহকদের বলছি তেলের সংকট হবে না তারপরেও আমাদের পাম্পগুলোতে অতিরিক্ত ভিড়। এদিকে প্রাইভেট কার, লোকাল বাস গুলোতে আমার পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারছিনা।
আশা রাখছি আগামী কয়েকদিনের মধ্যেই তেল সংকট দূর হবে।






পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার 