শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » বিবিধ » জমি অধিগ্রহণের চেক বিতরণ করেন সিটি মেয়র
প্রথম পাতা » বিবিধ » জমি অধিগ্রহণের চেক বিতরণ করেন সিটি মেয়র
৫১৭ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জমি অধিগ্রহণের চেক বিতরণ করেন সিটি মেয়র

এস ডব্লিউ নিউজ:---

খুলনার রায়েল মহল জলিল স্মরণীর শেষ অংশে ৪৬ ফুট প্রশস্ত রাস্তটি ৮০ ফুট প্রশস্তকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডের অধিগ্রহণকৃত জমির ১১ জন মালিকের মাঝে ৬৭ লাখ ১৯ হাজার সাতশত ৪২ টাকার ২২টি চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে রায়ের মহল মন্দির মোড়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এসময় সিটি মেয়র বলেন, চেক বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থেকে সকলকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অঞ্চলের জন্য দরদ রয়েছে। তিনটি রাস্তা প্রশস্তকরণের জন্য ২০১৮ সালে প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন করেন। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তিনি বলেন, তিনটি রাস্তার প্রশস্তকরণে ভূমি অধিগ্রহণের জন্য সরকার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাকি চেকগুলো দুর্নীতির বিরুদ্ধে শূণ্য সহিষ্ণুতা নীতি বাস্তবায়নের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হবে। কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, কেসিসি’র প্যানেল মেয়র মেমরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা হালিমা বেবি প্রমুখ। এসময় খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।





বিবিধ এর আরও খবর

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা

আর্কাইভ