শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি সদর ইউপিতে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা
আশাশুনি সদর ইউপিতে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা
আশাশুনি : আশাশুনিতে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাতে পূজা উদযাপন পরিষদ, ইমাম, পুরোহিত, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম)। সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুবোধ কুমার চক্রবর্তী, ইমাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল গফ্ফার, সেবাশ্রমের স্বামীজি সুমন মহারাজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক রনজিত কুমার বৈদ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায়, ইমাম ও প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ সহ অন্যান্য গণ্যমান ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথি প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো এবং আইন শৃংখলা বজায় রাখার স্বার্থে স্বেচ্ছাসেবকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। এছাড়া কোথাও কোন মন্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে থানায় যোগাযোগ করতে সকল মন্ডপ কমিটিকে অনুরোধ জানান।






খুলনার নতুন জেলা প্রশাসক হুরে জান্নাত
যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
পাইকগাছায় পতাকা উত্তোলন ছাড়াই পুষ্পমাল্য অর্পণের খবরটি গুজব; জনমনে বিভ্রান্তি
মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
খুলনায় গণহত্যা দিবসের আলোচনা সভা
পাইকগাছায় ২৫মার্চ গণহত্যা দিবস পালিত
মাগুরায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
মাগুরায় তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন; চাহিদার তুলনায় তেল পাচ্ছে না গ্রাহকরা
অভিযোগ বক্স খুললেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান 