শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি সদর বাজারের স্থায়ী হাটের জায়গা নির্দ্ধারনের দাবীতে গণসমাবেশ
আশাশুনি সদর বাজারের স্থায়ী হাটের জায়গা নির্দ্ধারনের দাবীতে গণসমাবেশ
আশাশুনি : আশাশুনি সদর সংলগ্ন পতিত সরকারি সম্পত্তি হাটবাজারের জন্য বন্দোবস্থ করত স্থায়ী হাট-বাজার স্থান তৈরীর দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আশাশুনি বাজার সড়কে এলাকাবাসীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, নাগরিক সমাজের সহ-সভাপতি জি.এম মুজিবুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেন। কৃষকলীগ নেতা সাহেব আলির পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, পরিদর্শক ইয়াহিয়া ইকবাল, বাজার বণিক সমিতির উপদেষ্টা বেলাল হোসেন, আ’লীগ নেতা আছাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস,এম সাহেব আলী, জাপা নেতা আজাদ হোসেন টুটুল, বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সাধারণ সস্পাদক জাহিদুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক জাবিউল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, বাজার সংলগ্ন সরকারি খাস সম্পত্তিতে দীর্ঘদিন হাট বাজার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। উক্ত জায়গা ছাড়া হাট বাজারের জন্য উপযুক্ত কোন জায়গা নেই। যেখানে কাঁচা বাজার বসে থাকে। এখানে জেলা পরিষদের ৫৬ শতক, গুতিয়াখালী নদীর ১.১০ একর, সরকারি খাস সম্পত্তি ১.০০ একর ও পানি উন্নয়ন বোর্ডের ৩.২ একর জমি রয়েছে। তাছাড়া অতিরিক্ত জমিসহ প্রায় ৭.০০ একর জমি ওয়াপদা কর্তৃপক্ষ দখল করে রেখেছে। এলাকাবাসীর ন্যয় সংগত দাবী ওয়াপদা কর্তৃপক্ষ তাদের বৈধ ৩.২ একর জমি দখলে রাখুক। বাকী জমি ছেড়ে দিলে সেখানে হাটা-বাাজরসহ নানা জরুরী কাজে ব্যবহার করা যাবে। এখানের জমি হাট বাজারের জন্য বন্দোবস্ত পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। উক্ত জমি জনগণের স্বার্থে বন্দোবস্ত দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বক্তাগণ পাউবো’র কাছে বাজারের স্বার্থে তাদের সম্পত্তি ছেড়ে দেয়ার দাবী জানান হয়।






নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস 