শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » অগণতান্ত্রিকভাবে উপজেলা কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ প্রতিবাদ সভা
প্রথম পাতা » আঞ্চলিক » অগণতান্ত্রিকভাবে উপজেলা কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ প্রতিবাদ সভা
২৬৪ বার পঠিত
রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অগণতান্ত্রিকভাবে উপজেলা কমিটি বিলুপ্তির প্রতিবাদে পাইকগাছা উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ প্রতিবাদ সভা

---অগণতান্ত্রিকভাবে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্তি করে আহবায়ক কমিটি ঘোষাণার বিরুদ্ধে উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার বেলা ১১ টায় পাইকগাছা বাজার সার্বজনীন পূজা মন্দিরে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার।

উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ স্বাক্ষরিত লিখিত প্রতিবাদে জানানো হয়েছে গত ২৬ ডিসেম্বর জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির সভায় অগণতান্ত্রিক ভাবে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষনায় আমরা হতবাক ও মর্মাহত হয়েছি। খুলনা জেলা কমিটির সভাপতির অনুপস্থিততে জেলা কমিটির সাধারন সম্পাদক বিমান সাহা’র এক তরফা এ ঘোষনা আমরা  মানিনা ও মানব না। এতে  উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে মারাত্মক ক্ষোবের সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দ দ্রুত  জেলা ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের হস্তক্ষেপ কামনা করেছেন।
সভায় জেলা-উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অবঃ প্রধান শিক্ষক মুরারী মোহন সরকার, সন্তোষ কুমার সরকার, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার,মৃত্যুঞ্জয় কুমার সরদার, সুনিল কুমার মন্ডল, কালিপদ সরকার, বাবুরাম মন্ডল, প্রভাষক রবীন্দ্র নাথ কর্মকার, সুরঞ্জন চক্রবর্তী, বিভাসেন্দু সরকার, স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান, অখিল মন্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার, বিপুল বিশ্বাস, গোপাল মন্ডল, পরিমল দাশ, গৌর মন্ডলসহ অনেকে।





আঞ্চলিক এর আরও খবর

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার  বিতরণ মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)