মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের
মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের
মাগুরা প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে মোট ৩০১টি কেন্দ্রের ৫৪ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পুলিশ, বিজিবি, আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৫৬ টি,মোট ভোট কক্ষের সংখ্যা ৮২৮ টি, প্রতিটি ভোট কেন্দ্রে বসানো হয়েছে ৭৩৩ টি সিসি ক্যামেরা। এ আসনে ১৫৬ জন প্রিজাইডিং অফিসার, ৮২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৬৫৬ জন পোলিং অফিসার কাজ করবে। পাশাপাশি ৩৮০ জন সেনাবাহিনীর সদস্য,বিজিবি প্লাটুন সংখ্যা ৪০, র্যাবের টিম সংখ্যা ১৪, বিজিবি স্টাইকিং ফোর্স ৪০,পুলিশের মোবাইল টিম সংখ্যা ৬২৬,নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ জন কাজ করবে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৫ জন।
অপরদিকে,মাগুরা-২ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৪৫ টি,মোট ভোট কক্ষের সংখ্যা ৭৯৭ টি। এ আসনে প্রতিটি ভোট কেন্দ্রে ৬২২ টি স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে এ আসনে ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৭৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৫৯৪ জন পোলিং অফিসার, ২৯৬ জন সেনাবাহিনীর সদস্য,বিজিবি প্লাটুন সংখ্যা ৪০, র্যাবের টিম সদস্য ১৪ জন,বিজিবি স্টাইকিং সদস্য ৪০ জন, পুলিশের মোবাইল টিম সদস্য ৪৬১ জন,নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ জন কাজ করবে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে বুধবার সকালে সদর উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 