শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের
১৩৭ বার পঠিত
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের

---মাগুরা প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে মোট  ৩০১টি কেন্দ্রের ৫৪ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব কেন্দ্রে  স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত পুলিশ, বিজিবি, আনসার সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৫৬ টি,মোট ভোট কক্ষের সংখ্যা ৮২৮ টি, প্রতিটি ভোট কেন্দ্রে বসানো হয়েছে ৭৩৩ টি সিসি ক্যামেরা। এ আসনে ১৫৬ জন প্রিজাইডিং অফিসার, ৮২৮ জন সহকারী  প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৬৫৬ জন পোলিং অফিসার কাজ করবে। পাশাপাশি ৩৮০ জন সেনাবাহিনীর সদস্য,বিজিবি প্লাটুন সংখ্যা ৪০, র‍্যাবের টিম সংখ্যা ১৪, বিজিবি স্টাইকিং ফোর্স ৪০,পুলিশের মোবাইল টিম সংখ্যা ৬২৬,নির্বাহী ম্যাজিস্ট্রেট ৯ জন  ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  ৩ জন কাজ করবে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৩০ হাজার ৭৭৫ জন।
অপরদিকে,মাগুরা-২ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৪৫ টি,মোট ভোট কক্ষের সংখ্যা ৭৯৭ টি।  এ আসনে প্রতিটি ভোট কেন্দ্রে ৬২২ টি স্থাপন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে  এ আসনে ১৪৫ জন প্রিজাইডিং অফিসার, ৭৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৫৯৪ জন পোলিং অফিসার, ২৯৬ জন সেনাবাহিনীর সদস্য,বিজিবি প্লাটুন সংখ্যা ৪০, র‍্যাবের টিম সদস্য ১৪ জন,বিজিবি স্টাইকিং সদস্য ৪০ জন, পুলিশের মোবাইল টিম সদস্য ৪৬১ জন,নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৪ জন কাজ করবে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৬৩৪ জন।
জেলা রিটার্নিং  অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, এ নির্বাচনে বুধবার সকালে সদর উপজেলা পরিষদ থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ