সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা বসুর
বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা বসুর
মাগুরা প্রতিনিধি : আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে শেষ মুহূর্তে মাগুরা- ১ আসনের প্রার্থীদের প্রচার প্রচারণা জমজমাট হয়ে উঠেছে ।এ নির্বাচনে মাগুরা-১ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে একমাত্র নারী প্রার্থী হচ্ছেন বুয়েটের সাবেক ছাত্রনেতা ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি বাসদ কেন্দ্রীয় সংসদ কমিটির সদস্য ও মাগুরা জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার শম্পা বসু।
শম্পা বসু জানান, নির্বাচনকে সামনে রেখে মাগুরা- ১ আসনের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকেই মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়নের গোয়ালখালী, করচা ডাঙ্গা, বালিয়াডাঙ্গা ও শ্রীপুরের কাদিরপাড়া, নাকোল, সব্দালপুর, রাধানগর, শ্রীকোল এলাকায় আমার গণসংযোগ ও উঠোন বৈঠক হবে। তিনি আরো বলেন,মাঠ পর্যায়ে ভোটারদের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। দীর্ঘ ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচনে মানুষের ভোট দেয়ার আকাঙ্ক্ষা খুবই বেশি। সবার হাতে কাজ চাই, সব মুখে ভাত চাই এবং বৈষম্যহীন সমাজ গড়তে চাই এ স্লোগানে আমি কাজ করছি। কোটি পতিদের ক্লাব নয় সংসদ হোক গণমানুষের অধিকার আদায়ের হাতিয়ার। এই স্লোগানকে সাথে নিয়ে আমি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মই মার্কায় ভোট চেয়ে আমাদের দলকে শক্তিশালী করতে চাই ।






পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার 