বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় অনির্বাণ সেবা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মাগুরায় অনির্বাণ সেবা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শিল্প,সাহিত্য ও সেবা এ শ্লোগান নিয়ে স্বেচ্ছাসেবী সংস্থা অনির্বাণ সেবা সংসদের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শালিখা আড়পাড়ার ইকোপার্কে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল উন্মুক্ত আড্ডা,কেককাটা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরের খাবারের পর অনুষ্ঠিত হয় কেককাটা ও আলোচনা সভা। সভায় সংগঠনের সভাপতি শিকদার ওয়ালিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি তরুন বৈদ্য, সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অথ সম্পাদক সালমা পারভীন সদস্য নবিরুজ্জামান,শামসুন্নাহার, শিরিন জামান। সভা শেষে সংগঠনের সদস্যরা কবিতা,গান ও কৌতুক পরিবেশন করে। অনির্বাণ সেবা সংসদ ১৯৯৭ সালে মাগুরায় যাত্রা শুরু করে। এ সংগঠন জেলায় সাহিত্য পত্রিকা প্রকাশ,বৃক্ষরোপন,রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী পালন,কবি সাহিত্যিকদের জম্মদিবস পালন,সামাজিক কর্মকাণ্ড দারিদ্র,শিশু বিকাশ ও মাদক বিরোধী সচেনতামুলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। দিনব্যাপী এ অনুষ্ঠানে সংগঠনের অর্ধ শতাধিক সদস্য নেয়।






মাগুরায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
মাগুরায় বাঘ আতঙ্কে গ্রামবাসীরা
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
মাগুরায় মতুয়া সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের ঐক্যের ডাক
দীর্ঘ ১৫ বছর পর মাগুরা - নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হল
বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার
মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ
শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ 