রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ফুটপাতে শীতের কাপড় কেনার ধুম বেড়েছে
মাগুরায় ফুটপাতে শীতের কাপড় কেনার ধুম বেড়েছে
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শীত বেড়ে যাওয়ায় গরম কাপড় কেনার ধুম লেগেছে। শহরের থানার সামনে জম জমাট হয়ে উঠেছে ফুটপাতের বেলের সয়েটার, জ্যাকেটসহ বাহারী সব কাপড়। বিভিন্ন স্থান থেকে আসা মানুষ তাদের পছন্দ সই শীত বস্তু কিনে বাড়ী ফিরছে। কয়েকিদন ধরে তীব্র শীতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দরিদ্র শ্রেণির মানুষ গরম কাপড় কিনছে সারাদিন। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশুদের কাপড়।
রবিবার বিকালে মাগুরা সদর থানার সামনে দেখতে পায় শীতের মৌসুমে বিভিন্ন ধরনের সোয়েটার, জ্যাকেট, কোট, উলের কার্ডিগান, এবং মোটা কাপড় কিনছে সব ধরনের মানুষ। তবে নিম্নবিত্ত মানুষের জন্য এই ফুটপাত বেলের শীতের গরম কাপড় খুবই কম দামে কিনতে পারছে।
বিক্রেতা মো. রাসেল বলেন, ‘আমরা প্রতিবছর চিটাগং থেকে বেল কিনে আনি, সোয়েটারের বেল ১১-১২ হাজার টাকা এবং জ্যাকেটের বেল ১৬-২০ হাজার টাকা দামে কিনতে হয়। এই ব্যাবসাটা শুধুমাত্র শিতের ৩ মাস চলে অন্য সময় এই ব্যাবসা চলে। তিনি আরো বলেন যতবেশি বেচা বিক্রি হয় ততবেশি লাভ । শীত বাড়ার কারণে দিনভর ভিড় হচ্ছে বিক্রি হচ্ছে।’
বিক্রেতা এনায়েত হোসেন বলেন, ‘শীতকালে বিক্রি হওয়া প্রধান জিনিসগুলি হলো সোয়েটার, জ্যাকেট, কোট, টুপি, গ্লাভস, উলের মোজা, এবং গরম কাপড়। এই পণ্যগুলো হাট-বাজার, ফুটপাত বা অনলাইনে বিক্রি করা যায়। এখানে এক পিস ১০০ টাকা থেকে শুরু করে ৮০০টা বিক্রি হয় তবে ঠান্ডা কম বেশির উপর নির্ভর করে। আজ ৭/৮ দিন তুমুল ঠান্ডার কারণে বিক্রি অনেকটা বেড়েছে বলে আমরা আনন্দিত।’
হাড়কাঁপানো ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও জেলার প্রধান ও আঞ্চলিক সড়কগুলোতে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে, এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বিক্রেতা তরিকুল ইসলাম বলেন, ‘বেলের জ্যাকেটর ক্রয়মুল্যে সর্বনিম্ন আট হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত। জ্যাকেটের কোয়ালিটির ওপর দাম নির্ভর করে। প্রতি বেলে ১৮০ পিস জ্যাকেট থাকে। তবে বেলে ১৮০ পিস লেখা থাকলেও বিভিন্ন চালানে কখনো ১২০, ১৪০ ও ১৬০ পিস মাল থাকে বলে জানান তিনি। কতদিন যাবত এ ব্যবসা করছেন এমন প্রশ্নের জবাবে জানান, গত ১৮ বছ প্রতি সিজনে (শীতের সময়) শীতের কাপড়ের এ ব্যবসা করছেন।’
রিক্সা চালক আলী হোসে বলেন, তীব্র শীতে রিক্সা নিয়ে রাস্তায় বের হতে পারছি না। পরিবার পরিজনের কথা চিন্তা করে সড়কে তীব্র শীত উপেক্ষা করে গাড়ি চালাতে হচ্ছে। সকালে তেমন যাত্রী পাওয়া যায় না। বেলা বাড়ার সাথে সাথে সড়কে কিছু লোক বের হলেও রিকশায় উঠতে চায় না। তাই তীব্র শীতে পরিবার পরিজনের জন্য এবং নিজের জন্য গরম কাপড় কিনতে আসছি। তবে শীত বাড়ার জন্য এখানেও কাপড়ের দাম অনেক বেড়ে গিয়েছে। ইসলামপুর পাড়ার বাসিন্দা সাইদুর রহমান বলেন, ‘মাগুরা জেলার আজ ৮/১০ দিন তীব্র ঠান্ডা পড়ছে। তাই এ শীতের সময় ফুটপাত থেকে সব ধরনের মানুষের শীতের গরম কাপড় কেনার ধুম পড়েছে। তবে এখান থেকে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষেরও ভিড় রয়েছে ফুটপাতের দোকান গুলোতে।






শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর
মাগুরা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
মাগুরা কাত্যায়নী পূজায় লাখো মানুষের নিরাপত্তায় মন্ডপে মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আশ্বাস
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির জেলা পর্যায়ে পুরস্কার লাভ
পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা
পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
মাগুরায় প্রথম অফিসার্স ক্লাবের শুভ উদ্বোধন 