সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা দুটি আসন থেকে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মাগুরা দুটি আসন থেকে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
মাগুরা প্রতিনিধি : মাগুরা দুটি আসনে ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার সকাল ১০ টা বিকাল ৫ টা পর্যন্ত মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মাগুরা-১ আসন থেকে ১০ জন ও মাগুরা-২ আসন থেকে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের সূত্র জানা গেছে, সোমবার বিকাল ৫ টা পর্যন্ত মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন, গণ অধিকার প্রার্থী ডাঃ খলিলুর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ নাজিরুল ইসলাম,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ( বাসদ) শম্পা বসু,বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী কাজী রেজাউল ইসলাম,জাতীয় পার্টি প্রার্থী মোঃ জাকির হোসেন মোল্লা,খেলাফত মজলিস প্রার্থী মোঃ ফয়জুল ইসলাম , গণফোরাম প্রার্থী মোঃ মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া।
মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী,জামায়াত ইসলামের বাংলাদেশ প্রার্থী মোঃ মুশতারশেদ বিল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোস্তফা কামাল,জাতীয় পার্টির মশিয়ার রহমান ও স্বতম্ত্র প্রাথী মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য,মাগুরা-১ আসন থেকে ১১ জন ও মাগুরা-২ আসন থেকে ৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে।






পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 