সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছার নতুন বাজার প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতির সাবেক সভাপতি ও ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান সরদারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে নতুন বাজার চান্নি চত্বরে প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতির আয়োজনে প্রভাষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, খুলনা সরকারি পাইনিয়ার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শামীম আজাদ লিটু, বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ, আবু সালেহ মোহা ইকবাল,শিক্ষক আনিছুর রহমান, শিক্ষক বাবর আলী গোলদার, গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মজিদ সরদার।
প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতির সভাপতি ইউনুস আলী সরদার ও সাধারণ সম্পাদক শামছুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক জিএম মিজানুর রহমান, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শিক্ষক কামাল আহমেদ মিল্টন, নুর আলী মোড়ল, মোঃ খালিদ হোসেন, প্রধান শিক্ষক শিব শংকর রায়, শিক্ষক জিএম সেলিম রেজা, মুস্তাফিজুর রহমান লিপ্টন, মোকলেছুর রহমান কাজল, সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, ডিএম হারুন রশিদ,শিক্ষার্থী মুবাশশীর বিন শহীদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্মরণসভায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর।






পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন 