শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি সদর ইউপিতে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনি সদর ইউপিতে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা
৪৩৬ বার পঠিত
শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনি সদর ইউপিতে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

---আশাশুনি  : আশাশুনিতে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাতে পূজা উদযাপন পরিষদ, ইমাম, পুরোহিত, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে সভায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম)। সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুবোধ কুমার চক্রবর্তী, ইমাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল গফ্ফার, সেবাশ্রমের স্বামীজি সুমন মহারাজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক রনজিত কুমার বৈদ্য, অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায়, ইমাম ও প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ সহ অন্যান্য গণ্যমান ব্যক্তিবর্গ। এসময় প্রধান অতিথি প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো এবং আইন শৃংখলা বজায় রাখার স্বার্থে স্বেচ্ছাসেবকদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। এছাড়া কোথাও কোন মন্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে থানায় যোগাযোগ করতে সকল মন্ডপ কমিটিকে অনুরোধ জানান।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)