মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা
মাগুরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি : তারণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা তথ্য অফিস এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাহিয়ান,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমন অধিকারী,জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার দেবাপ্রিয়া সরকার,শিক্ষক ফারুক আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাগুরা শাখার সদস্য সচিব মোঃ হুসাইন, শিক্ষার্থী প্রিয়াংকা সাহা প্রমুখ। সভায় ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, ২৪ শের জুলাই আন্দোলন,তারুণ্য নির্ভর মানবিক বাংলাদেশ গঠনে আমাদের করণীয় ও জাতি গঠনে তথ্য- প্রযুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।






পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ 