বৃহস্পতিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নির্বাচনে দায়িত্ব অবহেলা করায় তিন আনসার সদস্য ক্লোজ
পাইকগাছায় নির্বাচনে দায়িত্ব অবহেলা করায় তিন আনসার সদস্য ক্লোজ
পাইকগাছায় নির্বাচনে দায়িত্ব অবহেলা করায় তিন আনসার সদস্যেকে ক্লোজ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোট কেন্দ্রে দায়িত্ব পালন বাদ দিয়ে হোন্ডা নিয়ে পৌরসভা এলাকায় ঘোরার সময় তাদের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার উপস্থিতিতে আটক করা হয়।
দুই জনের মধ্যে এক জন আনসার এর কাছ থেকে গুলির খোসা জব্দ করা হয়। তাদের আনসার কার্যালয়ে নজরবন্দির আওতায় আনা হয়েছে এবং তাদের বদলে তাদের দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রে দুই জন নতুন আনসার সদস্য প্রেরণ করা হয়েছে।
এছাড়া বুলবুলি নামের এক নারী আনসার সদস্য ১২৯ নং কেন্দ্রে একজন প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়টি কর্তৃপক্ষ এর নজরে আসলে তাকেও দায়িত্ব থেকে অপসারণপূর্বক ক্লোজ করা হয়েছে।
তাছাড়া উপজেলার সলুয়া রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র নিকটবর্তী একটি পরিত্যাক্ত খুপড়ি ঘর থেকে বেশ কিছু মজুদকৃত লাঠি উদ্ধার করা হয়। এসময় আশে পাশে অযথা ভীড় করা লোকদের সরিয়ে দেয়া হয়।
প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। আনসার, পুলিশের পাশাপাশি ছিল স্টাইকিং ফোর্স, বিজিবি, সেনাবাহিনীর টহল, র্যাব, মোবাইল টিম, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব ভ্রাম্যমান আদালত কাজ করেছে।






পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় 