শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
৩৩৯ বার পঠিত
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছিয়ে দুই পক্ষকে শান্ত করেন। নিরাপত্তার স্বার্থে আশপাশের দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকালে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময়ে গড়ইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমিরকে মুখোমুখি বসানো হয়। বৈঠকে উভয় পক্ষকে সমঝোতায় আনা সম্ভব হয়। পরে তাঁদের কোলাকুলির মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ অবস্থান রাখার বার্তা দেওয়া হয়। এ সময় নিজ নিজ নেতাকর্মীদের সংযত ও সহনশীল থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এদিকে উপজেলা রাড়ুলী ইউনিয়নেও উত্তেজনা সৃষ্টির প্রাথমিক খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম সেখানে পৌঁছে যায়। তাদের তাৎক্ষণিক উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার সহ কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।





বিবিধ এর আরও খবর

পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)