শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » কৃষি » তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
প্রথম পাতা » কৃষি » তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
২২২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে

---পাইকগাছায় তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে নারীরা ফসলের মাঠে বোরো ধান রোপণে সক্রিয়ভাবে কাজ করছেন। যেখানে সাধারণ মানুষ জনজীবন স্থবির হয়ে পড়েছে, সেখানে নারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে নেমে কঠোর পরিশ্রম করছেন। হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশার মধ্যেই অনেক নারী শ্রমিক ভোরে মাঠে নামেন। চারা তোলা, আগাছা পরিষ্কার এবং সার দেওয়ার কাজেও তারা পারদর্শী।

শীত আর কুয়াশাকে উপেক্ষা করে ছুটে চলেছেন নারীরা। ঝড়-বৃষ্টিকেও তোয়াক্কা করেন না তারা। কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ শেষ করে কর্মক্ষেত্রে ছুটে যাচ্ছেন শত শত নারী। কর্মজীবী এই নারীরা ক্ষেতে-খামারে কাজ করে আয়-রোজগারের মাধ্যমে সংসারের চাকাকে সচল রাখছেন। কৃষি ফসল উৎপাদন ও পরিচর্যা বিশেষ করে শীতের সবজি চাষাবাদ ও নিড়ানিতে অবদান রেখে চলেছেন তারা।

উপজেলায় বোরো ধান রোপণ পুরাদমে শুরু হয়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে মাঠে মাঠে পুরুষের পাশাপাশি  নারী শ্রমিকরা কৃষি কাজ করছেন। তীব্র ঠান্ডায় দীর্ঘক্ষণ কাদা বা পানিতে কাজ করার ফলে অনেক নারী সর্দি, কাশি বা বাতের ব্যথার মতো স্বাস্থ্যঝুঁকিতে পড়েন। এছাড়া মজুরি বৈষম্য এখনো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

গদাইপুর উনিয়ানের হিতামপুর বিলে বোরো ধান বীজ তলায় কাজে নিয়োজিত নারী কৃষি শ্রমিক নাছিমা বেগম বলেন, অনেক শীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদা ও পানিতে নেমে কাজ করতে হচ্ছে। কেউ আমাদের খোঁজ রাখে না। নারী কৃষি শ্রমিক ফাতেমা বলেন, মাঠে আমরা পুরুষের সমান কাজ করলেও নারী হওয়ায় মজুরি কম পাই। পুরুষরা সারা দিন পাঁচশ টাকা পেলে নারীরা পায় তিন শ টাকা। মানুষ যখন জবুথবু হয়ে পড়েছে তখন প্রচণ্ড শীত উপেক্ষা করে পেটের দায়ে আমাদের খোলা মাঠে কাজ করতে হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন বলেন, কৃষিতে নারীর সংশ্লিষ্টতা ও অবদান ব্যাপক। কৃষিতে নারী-পুরুষের সমান তালে কাজ করছে। যা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান প্রমাণ করে। তিব্র শীতের মধ্যে ধানের চারা রোপন না করে শীত কমলে চারা রোপন করার জন্য বলা হয়েছে। তা ছাড়াও কৃষি অফিস থেকে শীতের মধ্যে বোরো রোপন করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)