শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
২৫৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন

--- খুলনার পাইকগাছা পৌরসভায় আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা মানববর্জ্য শোধনাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক-এর তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

 ১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পৌরসভা নতুন ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পাইকগাছা পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান চোধুরী। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ লালু সরদার, নির্বাহী পরকৌশলী এম এম নুর আহমদ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ চন্দ্র ঘোষ, বিলক্লার্ক শাহিন হোসেনসহ ওয়াটার এইড ও নবলোকের প্রতিনিধিগন।

 উদ্বোধনকালে পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, একটি পরিকল্পিত ও স্মার্ট পৌরসভা গড়তে হলে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। ওয়াটার এইড ও নবলোকের এই যৌথ উদ্যোগ পাইকগাছাবাসীর জন্য একটি আশীর্বাদ। এটি সম্পন্ন হলে আমাদের নদী ও জলাশয়গুলো দূষণমুক্ত থাকবে।

 এই শোধনাগারটি স্থাপনের মাধ্যমে পাইকগাছা পৌর এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। যত্রতত্র মানববর্জ্য ফেলা বন্ধ করে নির্দিষ্ট স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে শোধন করা। পানিবাহিত রোগ ব্যাধি হ্রাস করা এবং নাগরিক স্বাস্থ্য নিশ্চিত করা। বর্জ্য শোধনের মাধ্যমে প্রাপ্ত অবশিষ্টাংশ থেকে উন্নতমানের জৈব সার উৎপাদন করা, যা কৃষি কাজে ব্যবহার করা যাবে।

 নবলোকের প্রতিনিধিরা জানান, দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে এটি পৌরসভার নিকট হস্তান্তর করা হবে যাতে নাগরিকরা দ্রুত এর সুফল পেতে পারে। এই প্ল্যান্টটি দক্ষিণাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার একটি মডেল হিসেবে দাঁড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





বিবিধ এর আরও খবর

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)