রবিবার ● ১১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানের দুঃসাহসিক চুরি
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানের দুঃসাহসিক চুরি
খুলনার পাইকগাছার নতুন বাজারের ঔষধ ও এজেন্ট ব্যাবসায়ী তাপস সেনের তুবা ফার্মেসীর পিছনের পাকা দেওয়াল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ১০ অক্টোবর গভির রাতের যে কোনো সময় চুরির এ ঘটনা ঘটেছে। দোকানের ক্যাশবাক্স থেকে নগদ টাকা, ফ্লেক্সিলোড কার্ডসহ বিভিন্ন ঔষধ চুরি হয়েছে।
দোকান মালিক তাপস কুমার সেন জানান, প্রতিদিনের মতো শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। রবিবার সকালে ৮ টার দিকে দোকানের খুলে দেখি ঘরের মালামাল এলোমেলো ও ক্যাশ বাক্সের তালা ভাঙ্গা ভিতরে কোন টাকা নেই। দোকানের কোনার দেওয়াল কাটা। তিনি বলেন,ক্যাশ বাক্সে থাকা আনুমানিক ৩৪ হাজার টাকা, নতুন সিম ৪০ পিচ ও বিভিন্ন কোম্পানির ফ্লেক্সিলোডের কার্ড যার মূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা, ২টি বাটন ফোন ও বিভিন্ন কোম্পানীর ঔষধ বাধা কাটুন যার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা। মোট ৮৪ হাজার টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে।
এ ঘটনায় দোকান মালিক তাপস সেন পাইকগাছা থানায় অভিযোগ করেছেন। থানা পুলিশ নতুন বাজার দোকান চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছে।






পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন 