শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
১৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

সভায় বক্তৃতা করেন, পাইকগাছা থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্যসচিব এসএম এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক,  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,  সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য  মাওলানা এসএম আমিনুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, উপজেলা পূজা উদযাপন কমিটিরআহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চুরির মতো অপরাধ প্রতিরোধ, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোর মধ্যে সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোর মধ্যে সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)