মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় বক্তৃতা করেন, পাইকগাছা থানার ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্যসচিব এসএম এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চুরির মতো অপরাধ প্রতিরোধ, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করা হয়।






পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ 