শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ১৮ জুলাই ২০২৬
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
২৯৪ বার পঠিত
শনিবার ● ১৮ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা

---প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা  ঃ খুলনার পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

বোয়ালিয়া ব্রীজ রোডটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক। বোয়ালীয়া মোড় থেকে ব্রীজ পর্যন্ত সড়কটি ২.৩ কিলোমিটার দুরুত্ব। সড়কটি ভেঙ্গেচুড়ে ও পিচ উঠে বিভিন্ন জায়গার বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ভাঙ্গাচুড়া, খানা-খন্দ ভরা সড়কটি সংস্কার না হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, তার উপর ভারী বৃষ্টিতে সড়কের ভাঙ্গা স্থান ভেঙ্গে আরো বড়ো হয়ে যানবাহন চলাচলে ভোগান্তি বেড়েছে। যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

পাইকগাছা সদর থেকে রাড়ুলী, দরগাহপুর ও সাতক্ষীরা জেলার সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে প্রতিদিন শত শত ভ্যান, মটরসাইকেল, বাইসাইকেল, হালকা ও ভারী যানবাহন চলাচল করে। এ সড়কের পাশে বিএডিসি বোয়ালিয়া বীজ উৎপাদন খামার অবস্থিত। এলাকাবাসী অতিদ্রুত গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব বলেন, সড়কটি পরিদর্শন করা হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





বিবিধ এর আরও খবর

সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)