বৃহস্পতিবার ● ১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
খুলনার পাইকগাছা পৌরসভায় আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা মানববর্জ্য শোধনাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক-এর তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পৌরসভা নতুন ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও পাইকগাছা পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান চোধুরী। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ লালু সরদার, নির্বাহী পরকৌশলী এম এম নুর আহমদ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ চন্দ্র ঘোষ, বিলক্লার্ক শাহিন হোসেনসহ ওয়াটার এইড ও নবলোকের প্রতিনিধিগন।
উদ্বোধনকালে পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, একটি পরিকল্পিত ও স্মার্ট পৌরসভা গড়তে হলে বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। ওয়াটার এইড ও নবলোকের এই যৌথ উদ্যোগ পাইকগাছাবাসীর জন্য একটি আশীর্বাদ। এটি সম্পন্ন হলে আমাদের নদী ও জলাশয়গুলো দূষণমুক্ত থাকবে।
এই শোধনাগারটি স্থাপনের মাধ্যমে পাইকগাছা পৌর এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। যত্রতত্র মানববর্জ্য ফেলা বন্ধ করে নির্দিষ্ট স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে শোধন করা। পানিবাহিত রোগ ব্যাধি হ্রাস করা এবং নাগরিক স্বাস্থ্য নিশ্চিত করা। বর্জ্য শোধনের মাধ্যমে প্রাপ্ত অবশিষ্টাংশ থেকে উন্নতমানের জৈব সার উৎপাদন করা, যা কৃষি কাজে ব্যবহার করা যাবে।
নবলোকের প্রতিনিধিরা জানান, দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করে এটি পৌরসভার নিকট হস্তান্তর করা হবে যাতে নাগরিকরা দ্রুত এর সুফল পেতে পারে। এই প্ল্যান্টটি দক্ষিণাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার একটি মডেল হিসেবে দাঁড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা 