মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » বিবিধ » সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
মাগুরা প্রতিনিধি : সকল ঘটনার মাঝে সাম্প্রতিকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না । জনগনকে দেশের উন্নয়ন কাজে সম্পৃক্ত করে সার্বিক উন্নয়ন কর্মকান্ড চালাতে হবে।
মাগুরা জেলার সাংস্কৃতিক ও উন্নয়ন করার্যক্রমসহ সার্বিক বিষয়ে বিভিন্ন দপ্তর প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মঙ্গলবার বিকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ কথা বলেন। জেলা প্রশাসক সমেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত সভায় মাগুরার জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। মাগুরা জেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক এড, কুমুদ রঞ্জন, এড, প্রদ্যুত কুমার সিংহ, পুলিশ সুপার মোঃ আজাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হেসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরুন্নাহার বক্তব্য রাখেন। মন্ত্রী মহোদয় তার বক্তব্যে বলেন, মাগুরা জেলা সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। কোন ষড়যন্ত্রই মাগুরার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। দেশ সবার, সবাই সম্প্রীতির সাথে এদেশে বসবাস করছে। মাগুরায় শান্তিপুর্ণ ভাবে জন্ম অষ্টমী, ঐতিহ্যবাহী কাত্যয়নী পুজাসহ সকল সনাতন ধর্মীয় কার্যক্রম পালিত হয়ে আসছে। কোনদিন বাধা এসেছে এসে মনে খবর আমাদের জানা নেই। মন্ত্রী আরো বলেন, সকল অপসংস্কৃতি বর্জন করে জীবনমুখী ও গনমুখী সংস্কৃতির পূনজাগরন ঘটাতে হবে। তিনি বলেন, মানুষের যেমন অবসর বিনোদনের জন্য ক্রীড়া, সংস্কৃতি অপরিহার্য তেমনি পরকালে সর্গ পাবার আশায় ধর্মীয় চর্চা অব্যাহত রাখতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীযতাবাদ প্রবর্তন করে সবাইকে বাংলাদেশী হিসেবে পরিচিত করেছিলেন।এখানে ধর্মীয় ভাবে পৃথক করার কোন নেই। যার যার ধর্ম সে সে পালন করবে। তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকার দীর্ঘ ১৭ বছরে যে অপসংস্কৃতি চালু করেছিল তারশিকড় উপড়ে ফেলতে হবে। আমরা দেশে কোন অসাম্প্রতিক কর্মকান্ডের সুযোগ দিব না। সবাইকে তিনি মিলেমিশে বসবাস করার আহবান জানান।






সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 