শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
৬২ বার পঠিত
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন

---নড়াইল প্রতিনিধি; নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বড়দিয়া বাজার খেয়াঘাট চত্বরে নবগঙ্গা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন-নড়াইলের খাশিয়াল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ ও কোটাকোল ইউপি চেয়ারম্যান হাসান আল মামুন, মোল্যা শাহাদাত হোসেন, সবুজ খান, মামুন খান, ব্যবসায়ী জাহিদুর রহমান কিসমত, সিরাজুল হক শিমুল, তুহিন হোসেন, সুলতানা বেগমসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, গত ২৯ আগস্ট (শুক্রবার) ভোরে নড়াইলের নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙনে একনিমিষে বড়দিয়া খেয়াঘাট চত্বরের ১০টি বসতঘর, গাছপালা, টিউবওয়েলসহ ভিটেমাটি হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙন আতঙ্কে রয়েছে বড়দিয়া বাজারের ৪০০ ব্যবসায়ীসহ অন্তত ১৫টি পরিবার এবং বড়দিয়া খাদেমুল ইসলাম মাদরাসা, খেয়া ও ফেরিঘাট চত্বর। তাই ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান ভুক্তভোগীরা। জরুরি ভিত্তিতে জিও ব্যাগসহ স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা জানান, নবগঙ্গা অত্যন্ত ভাঙনপ্রবণ নদী। এই নদীর ভাঙন প্রতিরোধে বিভিন্ন এলাকায় কাজ চলছে। এছাড়া স্থায়ী বাঁধ নির্মাণে ইতোমধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে বড়দিয়াসহ বিভিন্ন এলাকায় ভাঙন প্রতিরোধে আমরা কাজ করতে পারব। এছাড়া বর্ষা মওসুমে তাৎক্ষণিক ভাঙন প্রতিরোধে ঝুঁকি এলাকা বিবেচনায় আপদকালীন কাজের অংশ হিসেবে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি রয়েছে। যার মাধ্যমে মানুষের বাড়িঘর ও মূল্যবান স্থাপনা রক্ষার চেষ্টা করা হচ্ছে।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)