মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধা বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
পাইকগাছা প্রতিনিধি ; ২৩নং পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন, “বৃত্তিপ্রাপ্ত এই শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই সফলতা বিদ্যালয় ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের ফল। প্রাথমিক স্তরের এই মেধা বিকাশকে ধরে রেখে আগামীতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই মনোযোগী হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে অন্য অতিথিবৃন্দ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক দিকনির্দেশনা ও সুশিক্ষার মাধ্যমে আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, আবু খালেদ ও শচীন্দ্র নাথ বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, সাবেক কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আমিনুর রহমান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ আল আমিন হুসাইন, পম্পা বৈরাগী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিরন্ময় সরকার, আহমাদ আব্দুর রহমান বিন ওহাব ও হৃদয় মন্ডল।
এ সময় সহকারী শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমীর সুলতানা রিমি, শাহানা ইয়াছমিন, ঝরণা খাতুন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশকালে কৃতী শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করে।






বদলে গেছে ঐতিহ্যবাহী শ্রীপুরের দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র
পাইকগাছায় দুদকের বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাগুরায় ২৮৬ অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মাগুরায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপন কর্মসূচি
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ছাতা প্রদান
পাইকগাছায় আলহেরা দাখিল মাদ্রাসায় কোন শিক্ষার্থী না থাকলেও শিক্ষক -কর্মচারী রয়েছে ১৭ জন
বাংলাদেশে নারী শিক্ষার প্রথম প্রতিষ্ঠান খুলনার ভুবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়
মাগুরায় শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ 