শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার কপিলমুনিতে টহল পুলিশের গাড়ী লক্ষ্যে করে ককটেল বিস্ফোরণঃ আহত ২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার কপিলমুনিতে টহল পুলিশের গাড়ী লক্ষ্যে করে ককটেল বিস্ফোরণঃ আহত ২
৪৯১ বার পঠিত
সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার কপিলমুনিতে টহল পুলিশের গাড়ী লক্ষ্যে করে ককটেল বিস্ফোরণঃ আহত ২

 

 

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে উপজেলার কাশিমনগর বাজারে টহল পুলিশের গাড়ী লক্ষ্যে করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বিস্ফোরণের ঘটনায় কপিলমুনি ফাঁড়ি পুলিশের দুই সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি তাজা ককটেল ও ২টি বিস্ফোরিত ককটেলের খোঁসা উদ্ধার করেছে।পাইকগাছা থানা পুলিশের ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯ টার দিকে কপিলমুনি ফাঁড়ি পুলিশের টহল গাড়ী কপিলমুনি থেকে রওনা হয়ে পাইকগাছার সীমান্তবর্তী শাপলা চত্বরের দিকে যাাচ্ছিল। পথিমধ্যে কাশিমনগর গরুহাট নামক স্থানে পৌঁছানোর সাথে সাথে জেলা পরিষদ কৃর্তক নির্মিত কাশিমনগর সবজি মার্কেটের পিছন অংশ থেকে কে বা কারা পুলিশের গাড়ী লক্ষ্যে করে ককটেল ও ইটপাটকেল ছুটতে থাকে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে চার রাউন্ড সর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। ঘটনায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল ও ইট পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এব্যাপারে কপিলমুনি ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলম বলেন, কপিলমুনি ফাঁড়ি পুলিশের একটি টিম রবিবার সন্ধ্যাকালীন অবরোধের ডিউটিতে পাইকগাছার সিমান্তবর্তী শাপলা চত্বরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিমনগর গরুহাট নামকস্থানে পৌছালে পুলিশের গাড়ী লক্ষ্যে করে ইট পাটকেল ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে পুলিশের গাড়ীতে থাকা দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ পাল্টা প্রতিরোধে চার রাউন্ড সর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। ---এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)