শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে
৩৬৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে

 ---পাইকগাছায় হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ও জনজীবন স্বাভাবিক রাখতে একসাথে কাজ করছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে জিরোপয়েন্ট সহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন ও থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম। 

সাম্প্রতিক সময়ে ঘন ঘন অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে তৎপর ও সতর্ক রয়েছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান। থানা পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থানসমূহে পুলিশ মোতায়ন ও পুলিশি টহল বৃদ্ধি করা সহ বিভিন্ন ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যাতে কোন ধরণের ভীতি তৈরী না হয় এবং মানুষ স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করতে পারে এ জন্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে যৌথভাবে জনসচেতনা সৃষ্টির লক্ষে গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও ক্যাম্পেইন করা হচ্ছে।

এ সময় ওসি রফিকুল ইসলাম বলেন, যে কোন পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষের পাশে রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষনিক কাজ করছে। ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, হরতাল অবরোধে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনজীবন স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করছে। 





আঞ্চলিক এর আরও খবর

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১৮শত মুরগির বাচ্চা ও মুরগির খাদ্য বিতরণ
মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক  অর্পণ ও আলোচনা সভা মাগুরায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত পাইকগাছা পূজা উদযাপন পরিষদের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে  গ্রামবাসী শ্রীপুরের চাকদাহ গ্রামের রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগে গ্রামবাসী
পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে পাইকগাছায় আমুরকাটা কমিউনিটি ক্লিনিক ভেঙে পড়েছে
মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রর পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড.অনুরাধা ভদ্রর পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্র পরিদর্শন
পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রবল বর্ষণে  শালিখার শতখালীতে  ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ প্রবল বর্ষণে শালিখার শতখালীতে ব্রীজভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন্; বিপাকে ৫ গ্রামের মানুষ

আর্কাইভ