বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনায় আদালতে মামলা
পাইকগাছায় বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনায় আদালতে মামলা
পাইকগাছার গদাইপুর গ্রামের বিশ্বরঞ্জনের বাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। ২৩ নভেম্বর বৃহষ্পতিবার বিশ্বরঞ্জনের স্ত্রী সরস্বতী চৌধুরী বাদী হয়ে সহিল উদ্দীন গাজীকে ১নং আসামী করে ১৩ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছে। মামলা নং- সিআর ১৬৮০/২৩। মামলার আইনজীবী এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল জানান,মামলায় আদালত থানার ওসি-কে মামলাটির তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, বিশ্বরঞ্জন চৌধুরীর সাথে আসামীদের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যা আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং- সিআর ৪১৪/২৩। আসামীগণ পূর্ব পরিকল্পিত বেআইনী ভাবে বিশ্বরঞ্জনের জমি দখল করার জন্য ১৮ নভেম্বর শনিবার দিবাগত ভোট ৫টায় তার বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিলে সরস্বতী ও বিশ্বরঞ্জনকে বেধড়ক মারপিট করলে তারা ঘটনাস্থল থেকে সরে এসে থানা পুলিশের সহায়তার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকে। এর মধ্যে নজরুল গাজীর নির্দেশে মঞ্জুরুল গাজী ও সহিল উদ্দীন গাজী ঘরে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে বাদী ও স্বাক্ষীদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে দেয়। এঘটনায় ক্ষতিগ্রস্ত বিশ্বরঞ্জনের পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। বাদী জানায়, যে কোন সময় আসামীরা তাদের বাড়ী ঘর দখল করবে বলে হুমকি দিচ্ছে।






পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম 