শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনায় আদালতে মামলা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনায় আদালতে মামলা
৩৩৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিশ্বরঞ্জনের বসতবাড়ী পুড়িয়ে দেওয়ার ঘটনায় আদালতে মামলা

 ---পাইকগাছার গদাইপুর গ্রামের বিশ্বরঞ্জনের বাড়ীতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। ২৩ নভেম্বর বৃহষ্পতিবার বিশ্বরঞ্জনের স্ত্রী সরস্বতী চৌধুরী বাদী হয়ে সহিল উদ্দীন গাজীকে ১নং আসামী করে ১৩ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছে। মামলা নং- সিআর ১৬৮০/২৩। মামলার আইনজীবী এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল জানান,মামলায় আদালত থানার ওসি-কে মামলাটির তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, বিশ্বরঞ্জন চৌধুরীর সাথে আসামীদের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। যা আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং- সিআর ৪১৪/২৩। আসামীগণ পূর্ব পরিকল্পিত বেআইনী ভাবে বিশ্বরঞ্জনের জমি দখল করার জন্য ১৮ নভেম্বর শনিবার দিবাগত ভোট ৫টায় তার বাড়িতে হামলা চালায়। এসময় বাঁধা দিলে সরস্বতী ও বিশ্বরঞ্জনকে বেধড়ক মারপিট করলে তারা ঘটনাস্থল থেকে সরে এসে থানা পুলিশের সহায়তার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকে। এর মধ্যে নজরুল গাজীর নির্দেশে মঞ্জুরুল গাজী ও সহিল উদ্দীন গাজী ঘরে  আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে বাদী ও স্বাক্ষীদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিভিয়ে দেয়। এঘটনায় ক্ষতিগ্রস্ত বিশ্বরঞ্জনের পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। বাদী জানায়, যে কোন সময় আসামীরা তাদের বাড়ী ঘর দখল করবে বলে হুমকি দিচ্ছে।





অপরাধ এর আরও খবর

কেশবপুরে জমি-জমা সংক্রান্ত বিবাদে এক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ কেশবপুরে জমি-জমা সংক্রান্ত বিবাদে এক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ

আর্কাইভ