শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » সংসদীয় আসন ১০৪, খুলনা-৬ আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ১৮ জন
প্রথম পাতা » রাজনীতি » সংসদীয় আসন ১০৪, খুলনা-৬ আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ১৮ জন
৪১৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদীয় আসন ১০৪, খুলনা-৬ আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ১৮ জন

---

 

খুলনা জেলার ছয়টি আসনের মধ্যে সংসদীয় আসন ১০৪, খুলনা-৬ গঠিত। রাজনৈতিক ভাবে বরাবরি আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী শক্ত অবস্থানে থাকলেও বর্তমানে জামায়াতে ইসলামীর নিবন্ধন না থাকায় তার গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অপর দিকে আওয়ামী লীগ আছে শক্ত অবস্থানে। স্বাধীনতা পূর্ব নির্বাচনে এআসনে নৌকার প্রার্থী শহীদ এম এ গফুর নির্বাচিত হন। দেশ স্বাধীনের পর থেকে এ আসনে জাতীয় পার্টি ২বার, জামায়াতে ইসলামী ২বার, বিএনপি ১বার ও আওয়ামী লীগ ৬বার এ আসন থেকে জয়লাভ করেছে।

 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের ১৮জন নেতা দলীয় মনোনয়ন পত্র কিনেছেন বলে কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক সাইফুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভকেট সোহরাব আলী সানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভকেট সুজিত অধিকারী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের কোষাদাক্ষ্য ইঞ্জিনিয়ার মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষায়ক সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাসেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষায়ক সম্পাদক অধ্যাপক ডা.শেখ মোঃ শহীদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোরয়ার ইকবাল (মন্টু), কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফি, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য এস এম সাইফুল্লাহ আল মামুন, পাইকগাছা উপজেলা সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল, খুলনা মহানগর শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ আসাদুজ্জান আসাদ, দলীয় কর্মী মোঃ ইসমাইল হোসেন এবং এস এম রাজু।

 





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)