শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনির কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ
আশাশুনির কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ

আশাশুনি : আশাশুনির কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নে জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ করা হয়েছে। শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়ন দু’টির বিভিন্ন বজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করা হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন, সাতক্ষীরা-৩ (আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ আংশিক) আসনে জাপা মনোনীত প্রার্থী এড. আলিফ হোসেন। ইউনিয়ন দু’টির কাদাকাটি, দরগাহপুর, রামনগর ও খরিয়াটিসহ বিভিন্ন বাজার ও স্থানে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন। গনসংযোগকালে প্রার্থীর সাথে ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সদর ইউনিয়ন সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জাকারিয়া, জাতীয় পার্টি নেতা মাহবুবুর রহমান, নাজমুল হুসাইন লাল্টু সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 