বুধবার ● ৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় নির্বাচনী জনসভায় নৌকায় ভোট প্রদান করে উন্নয়নের ধারা অব্যহত রাখুন– এসএম কামাল
পাইকগাছায় নির্বাচনী জনসভায় নৌকায় ভোট প্রদান করে উন্নয়নের ধারা অব্যহত রাখুন– এসএম কামাল
![]()
কেন্দ্রীয় আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এসএম কামাল ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যেতে ৭০ ভাগ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। নিরাপদে ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। নৌকা উন্নয়ের প্রতীক,বঙ্গবন্ধুর প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা আপনাদের প্রতীক। বুধবার বিকেলে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।আগামী দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক প্রেম কুমার মন্ডল,জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ শেখ মোহাঃ শহীদ উল্লাহ, মোঃ খায়রুল ইসলাম, শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুবলীগ খুলনা জেলা যুলীগ সাধারণ সম্পাদক কয়রা উপজেলা আ’লীগ সভাপতি মোঃ মহসীন রেজা, শেখ আনিছুর রহমান মুক্ত। উপস্থিত ছিলেন জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়নের আওয়ামিলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 