বুধবার ● ৩ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল-২ আসনে এমপি প্রার্থী ও রাজনীতি থেকে ইস্তফা দিলেন আ’লীগ নেতা লিটু
নড়াইল-২ আসনে এমপি প্রার্থী ও রাজনীতি থেকে ইস্তফা দিলেন আ’লীগ নেতা লিটু

ফরহাদ খান, নড়াইল; নড়াইল-২ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পাশাপাশি আর রাজনীতি করবেন না বলেও ঘোষণা দেন। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইল শহরে নিজ বাসভবনে এ ঘোষণা দেন তিনি।
সৈয়দ ফয়জুল আমির লিটু বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে ছিলাম। এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতা ও মামলার কারণ দেখিয়ে আমার প্রার্থিতা বাতিল করা হয়। এরপর আদালতের রায়ে গত ২৮ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পাই। ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হয়েছি। তবে প্রচারণার সময় স্বল্পতা, শারীরিক অসুস্থতা এবং পারিবারিক কারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজাকে সমর্থন জানিয়ে আজ (বুধবার) নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। পাশাপাশি রাজনীতি থেকেও সরে গেলাম। এখন থেকে আর রাজনীতি করব না। এ সময় তিনি মাশরাফিকে সমর্থন জানিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অনুরোধ জানান।
লিটু আরো বলেন, কোন ধরণের চাপ কিংবা হুমকি নয়, নিজ ইচ্ছায় নির্বাচন থেকে সরে গেলাম। প্রশাসন আমাকে সার্বিক সহযোগিতা করেছে। তাদের প্রতিও কোনো অভিযোগ নেই আমার।
সৈয়দ ফয়জুল আমির লিটু বিগত জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোসের কাছে হেরে যান।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 