শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার
১৬১ বার পঠিত
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক সেমিনার

---নড়াইল প্রতিনিধি; নড়াইলে ‘হোমিওপ্যাথিক চিকিৎসকদের আইনগত করণীয় ও দায়বদ্ধতা শীর্ষক’ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক গোলক মজুমদার।

বক্তারা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসার নামে কেউ যেন রেক্টিফাইড স্পিরিটের অপব্যবহার না করেন, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। হোমিওপ্যাথিক বিকল্প চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মূলনীতিতে অটুট থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হবে। হোমিওপ্যাথিক চিকিৎসায় প্রযোজ্য আইনসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট চিকিৎসকদের সচেতন হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন-ডা. ইসমাইল হোসেন বাপ্পী, নড়াইল হোমিওপ্যাথিক পেশাজীবী চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক ডা. মফিজুর রহমান, ডা. দুলাল রাহা, লোহাগড়া উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হায়াতদুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক ডা. শেখ রাজিবুল আলম, সহ-সভাপতি ডা. তছিবুল আলমসহ ৫০জন হোমিওপ্যাথিক  চিকিৎসক।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)