সোমবার ● ২৬ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
নড়াইল প্রতিনিধি; নড়াইলের লোহাগড়া উপজেলার মোচড়া বিলের ফসলি জমি অবৈধ ভাবে দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী ও প্রান্তিক কৃষকদের আয়োজনে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মোচড়া বিলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা মান্নান মোল্যা, মঈনউল হাসান রাজু, পলি বেগম, রিয়াজুল আলম, ফাখন মুন্সী, আয়ুব মোল্যা, মনিরুজ্জামান, টিপু ফকির, ইউনুচ শেখসহ অনেকে।
বক্তারা বলেন, নড়াইলের মোচড়া গ্রামের রফিক শেখ দীর্ঘদিন ধরে বিলের তিন ফসলি জমি অবৈধ ভাবে দখল করে কোনো জমি খনন করেছেন। কোনো জমি ভরাট করেছেন। আবার বাঁধ নির্মাণ করে বিলের স্বাভাবিক পানি সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এতে মোচড়া, গন্ধবাড়িয়াসহ আশোপাশের বেশ কয়েকটি গ্রামের কৃষক ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।
প্রায় এক হাজার একর জমিতে ধান, পাট, রবিশষ্য চাষাবাদ বন্ধ হয়ে গেছে। এ কারণে প্রায় ১০০ কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। যা প্রচলিত ভূমি আইন, কৃষি জমি সুরক্ষা আইনসহ সরকারি নীতিমালার পরিপন্থী।
এছাড়া রফিক শেখ অনেকের বাড়ির জমি জোর করে দখল করেছেন। যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন। আমরা অতিদ্রুত প্রশাসনের কাছে এসব ফসলি জমি রক্ষার আবেদন জানাচ্ছি।
অভিযুক্ত রফিক শেখ দাবি করে বলেন, আমি জমি কিনে এবং লিজ নিয়ে মাছের ঘের করেছি। জোর করে কোনো জমি দখল করিনি।






পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার 